সিলেটে গাড়ি চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিউটি শেষে বাসায় ফেরার পথে গাড়ির চাপায় সমর নাথ (২৩) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে নগরীর শাহজালাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সমর নাথ জৈন্তাপুর উপজেলার ভিত্রিকেল গ্রামের বীরেন্দ্র নাথের ছেলে। তিনি লালাবাজার আরআরএফ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ডিউটি শেষে শাহজালাল ব্রিজ দিয়ে বাসায় ফিরছিলেন সমর নাথ। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন Read More