বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। আজ ৭ মার্চ ২০২৬, শনিবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ঘটনাবলি ১৮৩৫ - ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফারসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষা প্রচলন করে। ১৮৬১ - ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ। ১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহামবেল তার তৈরি টেলিফোন পেটেন্ট করেন। ১৯১৭ - জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়। ১৯২৩ - তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়। ১৯৭১ - রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মুক্তি সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন। ১৯৭৩ - বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮৫ - বিখ্যাত গান উই আর দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিকভাবে প্রকাশ পায়। ১৯৮৬ - চ্যালেঞ্জার দুর্ঘটনা ইউএসএস প্রিসার্ভারের ডুবুরিরা সাগর তলে চ্যালেঞ্জারের কেবিন ক্রুদের অবস্থান নিশ্চিত করে। ১৯৮৯ - ইরান ও যুক্তরাজ্যের কূটনৈতিক সর্ম্পক ছিন্ন। সালমান রুশদীকে দুদেশের মধ্যে জটিলতার সৃষ্টি হয়। আরও পড়ুন: ৬ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা জন্ম ১৮৫৭ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক জুলিয়াস ওয়াগনার-জারেগ। ১৮৯০ - মনোরঞ্জন গুপ্ত, ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবী ও আইন সভার সদস্য। ১৯০৪ - বাঙালি লেখক ও ঔপন্যাসিক ফাল্গুনী মুখোপাধ্যায়। ১৯০৭ - অখিলচন্দ্র নন্দী, ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী। ১৯১১ - সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন ভারতের জনপ্রিয় হিন্দি কবি ও ঔপন্যাসিক। ১৯১৪ - মার্কিন অভিনেতা জনরদনী। ১৯৩১ - শঙ্কু মহারাজ প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক। ১৯৩৮ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী ডেভিড বাল্টিমোর। ১৯৩৯ - ফরাসি গায়ক ও গীতিকার দান্যেল গেরারদ। ১৯৪৬ - ইংরেজ গায়ক, গীতিকার, কীবোর্ড প্লেয়ার ও প্রযোজক ম্যাথু ফিশার। ১৯৫০ - ফরীদ উদ্দীন মাসঊদ, বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব। ১৯৫৪ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস। ১৯৫৫ - ভারতীয় অভিনেতা অনুপম খের। ১৯৬১ - মার্কিন অভিনেত্রী মেরি বেথ ইভান্স। ১৯৮৭ - ফরাসি ফুটবল খেলোয়াড় হাতেম বিন আরফা। আরও পড়ুন: ৫ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? মৃত্যু ১৯৩২ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রাজনীতিবিদ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী। ১৯৫৪ - নীহারবালা, অভিনেত্রী। ১৯৮২ - বিমল ঘোষ, শিশু সাহিত্যিক। ১৯৮৮ - মার্কিন অভিনেতা রবার্ট লিভিংস্টোন। ১৯৯৭ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ এডওয়ার্ড মিল্স পারসেল। ১৯৯৯ - স্ট্যানলি কুব্রিক, একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ২০০০ - ইংরেজ অভিনেতা চার্লস গ্রে। ২০০৯ - দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জাং জা-ইয়েওন। ২০১৩ - উইলি সিটকেস মার্কিন অভিনেতা। ২০১৭ - কালিকাপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় সংগীতশিল্পী, দোহার ফোক ব্যান্ড।