তেহরানের মেহেরবাদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, জ্বলছে উড়োজাহাজ (ভিডিও)

ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক মেহেরবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে ইরানের ব্যস্ততম এ বিমানবন্দরে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।স্থানীয় সময় শুক্রবারের (৫ মার্চ) স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি বিমানের অবস্থান দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেয়ার পর এ ঘটনা ঘটল। এর আগে গত ৪ মার্চ এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরাইল। সে সময় তারা দাবি করেছিল, ইসরাইলি বিমান বাহিনীর জন্য হুমকি—এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতে এ হামলা চালানো হয়েছে; যার মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটিও ছিল। আরও পড়ুন: ইরানকে রাশিয়ার তথ্য দেয়া প্রসঙ্গে মুখ খুললো যুক্তরাষ্ট্র নতুন করে চালানো হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল।Reportedly footage of strikes on Mehrabad International Airport (THR) in Tehran, Iran this evening (their morning). #israel #iran #war #tehran #Mehrabad #bombing pic.twitter.com/JLC4G8YSHV— Mrgunsngear (@Mrgunsngear) March 7, 2026 এদিকে ইসরাইলজুড়ে নতুর করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শনিবার সকালে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দূর করতে কাজ করছে। আরও পড়ুন: বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়ার দাবি সৌদির সামরিক বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা পেয়েছেন। তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা