জামালপুরের দেওয়ানগঞ্জে বিজিবি চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ওষুধ, ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার হয়েছে। এসময় দুই জনকে আটক করা হয়েছে।শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা।আরও পড়ুন: জামালপুর / স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটকঅভিযানে ভারতীয় ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এসময় বিজিবির সদস্যরা রুপির মালিক শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করে। তাদের দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে। আটককৃতদের কাছ থেকে রুপি ছাড়াও ভারতীয় ১৮ পিস ওষুধ, মোবাইল, পান ও মসলা জব্দ করা হয়েছে। বিজিবি সদস্যেরা আটককৃতদের দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করেছেন।সীমান্তে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।