নারী দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব: বাস্তবতা ও প্রত্যাশা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী সমাবেশ ও মানববন্ধন পালিত হয়েছে।রোববার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।দূর্বার নারী নেটওয়ার্ক, নারী পক্ষ ও পিএফজি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন- দূর্বার নারী নেটওয়ার্কের সভাপতি মাজেদা খাতুন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রিক্তু প্রসাদ, মিতা হাসান, সাংবাদিক আফরোজা লুনা, অঞ্জলী রানী দেবী, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, গোলাম রব্বানী মুসা, মুনমুন চৌধুরী প্রমুখ।আরও পড়ুন: গাইবান্ধায় সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে অবৈধ যানবাহন ‘কাঁকড়া’!বক্তারা ইরান-ইসরাইলে নির্বিচারে নারী শিশু হত্যা বন্ধ, দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি জানান। তারা নারীর মর্যাদা প্রতিষ্ঠায় রাষ্ট্রকে আরো সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।