রাঙ্গামাটিতে জ্বালানি তেলের সংকট নেই, উদ্বিগ্ন না হওয়ার আহ্বান

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোবাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্টেক হোল্ডাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া প্রমুখ। এসময় ডিলাররা বলেন, ‘সাধারণ মানুষ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি তেল নেয়ার কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এতে মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমাদের পাম্পগুলোতে এখন পর্যন্ত মজুত ও জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।’আরও পড়ুন: মন্ত্রী হয়ে রাঙ্গামাটিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপেন দেওয়ানপুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘পাম্পগুলোতে বাড়তি পুলিশ মোতায়ন করা হবে। আর কেউ যদি বাড়তি দামে তেল বিক্রি করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘যুদ্ধ নয়, সাধারণ মানুষই তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। রাঙ্গামাটি জেলায় কোনো ধরনের তেলের সংকট নেই।’তিনি আরও বলেন, ‘পাম্প ও খুরচা বিক্রেতা পর্যায়ে তেলের মজুত করছে কিনা সেটি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে।’