চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।শনিবার মধ্যরাতে হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জের জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগরের ইসমাইল হোসেন (৩৫) ও একই জেলার দাউদকান্দির মহসীন মিয়া (৪০)।চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান জানান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা ও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এসময় তালা কাটার মেশিনসহ ১০টি দেশীয় অস্ত্রসহ আটক হয় এই তিনজন। ধারণা করা হচ্ছে, তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। আরও পড়ুন: বেহাল দশায় চাঁদপুর জেনারেল হাসপাতালএদিকে,পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হলে ঘটনাস্থল থেকে ডাকাতদলকে বহনকারী পিকআপ ভ্যানসহ এই তিনজনকে আটক করা হয়। তবে এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন ছিল। তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।অন্যদিকে, শনিবার দুপুর পর্যন্ত আটককৃতদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইমস্ এন্ড অপারেশনস) মো. লুৎফর রহমান।