খাল দখলদারদের যারা আশ্রয়-প্রশ্রয়া দিবে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মুগদা থানাধীন মান্ডার শাপলা সিটিতে খাল পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। খাল নিয়ে চার ধাপের পরিকল্পনা রয়েছে প্রতিমন্ত্রী বলেন, ‘খালের সব প্রতিবন্ধকতা সরিয়ে সঠিকভাবে প্রবাহের ব্যবস্থা করা ও খাল পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।’ ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘খালকে অবৈধ দখলদার থেকে মুক্ত করা হবে। দখলদারদের ব্যাপারে সরকার এবং আমরা সচেতন। দখলদারদের কেউ আশ্রয় প্রশ্রয় দিলে, তাকেও আইনের আওতায় আনা হবে।’ আরও পড়ুন: যশোরে মৃতপ্রায় ২০ খাল খননের উদ্যোগ খাল পুনরায় যেন ভরাট না হয় সেজন্য দুপাশে ওয়াকওয়ে করে দেয়া হবে বলেও জানান হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ‘পরবর্তীতে খাল আর দখলের সুযোগ থাকবে না। খালের বিষয়টি দেখভাল করছে স্থানীয় সরকার ও সিটি করপোরেশন।’