ট্রাম্পের সঙ্গে দেখা করে সমালোচনার মুখে মেসির দল, জবাব দিলেন কোচ

ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, লিওনেল মেসির নেতৃত্বে ইন্টার মায়ামির হোয়াইট হাউজ সফরটি আসলে অনেক আগেই নির্ধারিত ছিল। তাই এটিকে বিশেষ কোনো রাজনৈতিক বিষয় হিসেবে দেখার কিছু নেই। সম্প্রতি মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে দলটি হোয়াইট হাউজ সফর করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে সমালোচনার মুখে পড়ার পর মাসচেরানো এ বিষয়ে মন্তব্য করেন।তিনি বলেন, 'আমরা এখানে এসেছি এবং একটি প্রোটোকল মেনেছি। চ্যাম্পিয়ন দল হিসেবে হোয়াইট হাউজে আসা প্রায় একটি ঐতিহ্য। এটি অনেক আগেই ঠিক করা ছিল।'কোচ আরও জানান, এই সফরের তারিখটি আসলে আগেই নির্ধারিত ছিল। তিনি বলেন, 'আসলে এটি নির্ধারিত ছিল আমরা যখন ওয়াশিংটনে ম্যাচ খেলতে আসব তখনই।'রোববার (৮ মার্চ) ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে তিনি এই কথা বলেন।আরও পড়ুন: মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা, ফিনালিসিমা নিয়ে কোন পথে হাঁটছে উয়েফাসাক্ষাতের বিস্তারিত সম্পর্কে মাসচেরানো বলেন, 'আমরা সেখানে কয়েক ঘণ্টা ছিলাম। হোয়াইট হাউজের ভেতরটা একটু ঘুরে দেখেছি, যতটুকু পারা গেছে। ট্রাম্পের সঙ্গে যোগাযোগও ঠিক ততটুকুই ছিল, যতটা টেলিভিশনে দেখা গেছে, এর বেশি কিছু নয়।'ইন্টার মায়ামির হোয়াইট হাউজ সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকে কিছু সমর্থক ও সমালোচক রাজনৈতিকভাবে  দেখছেন। যুক্তরাষ্ট্রে ট্রাম্প এখন খুবই বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তার সঙ্গে ছবি তোলা বা সাক্ষাৎ করাকে অনেকেই রাজনৈতিক অবস্থান হিসেবে ব্যাখ্যা করতে শুরু করে।আরও পড়ুন: যে কারণে ৩৩ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানিয়েছেন গ্যারেথ বেলঅনেক ফুটবল ভক্তের মতে, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত।ইন্টার মায়ামির মতো একটি জনপ্রিয় দল, যেখানে লিওনেল মেসি খেলেন, তারা যখন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে, তখন সেটি স্বাভাবিকভাবেই বড় খবর হয়ে যায় এবং কেউ কেউ মনে করেন খেলাধুলা রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে।