গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী নছিমন খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নছিমনের আরও দুই যাত্রী আহত হয়েছেন।শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক বিপ্লব মোল্যা (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের বদর আলী মোল্যার ছেলে। আরও পড়ুন: গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয় বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী নছিমনটি কংশুর মসজিদ মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক বিপ্লব নিহত হন। এ ঘটনায় নছিমনে থাকা অপর দুই যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।