বেশ কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলা জরুরি বৈঠক আহ্বান করেছে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী রোববার (৮ মার্চ) এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।শনিবার (৭ মার্চ) আরব লিগের সহকার মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে। কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশরের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে বলে তিনি জানান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে ব্যাপক হামলা শুরু করে। জবাবে ইসরাইল ও গালফের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আরও পড়ুন: আরব দেশগুলোতে হামলা নিয়ে নতুন করে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এক বিবৃতিতে প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন।বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে ঘেইত বলেন, এসব হামলা কেবল আন্তর্জাতিক আইনের ‘চরম’ লঙ্ঘনই নয়, বরং ‘সুপ্রতিবেশী সম্পর্কের’ মৌলিক নীতির ওপরও আঘাত। ঘেইত আরও জানান, ইরানের এই আগ্রাসন আরব দেশগুলোর সঙ্গে দেশটির এক ‘নজিরবিহীন’ শত্রুতা তৈরি করেছে, যা ভবিষ্যতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর ‘গভীর প্রভাব’ ফেলবে।