নারীর কণ্ঠে বিতর্ক, নারীরাই বিচারক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামীকাল ৮ মার্চ বিভিন্ন অঙ্গনের নারীদের সাহস, বিজয় ও সাফল্যের অভিজ্ঞতা শুনতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা। সেখানে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। সেরা পাঁচজনকে পুরস্কৃত এবং বিশেষ সনদ প্রদান করা হবে।