টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টর্নেডো ও ঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগানে অন্তত ৪ জন নিহত হয়েছেন। ঝড়ের তীব্রতায় অনেক বাড়িঘর ও বড় বড় স্থাপনা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। শুক্রবার (৬ মার্চ) এই প্রাকৃতিক দুর্যোগে আঘাত হানে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, টর্নেডোর আঘাতে ব্রাঞ্চ কাউন্টিতে ৩ জন এবং ক্যাস কাউন্টিতে ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, থ্রি রিভারস ও ইউনিয়ন সিটি এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় ভবনের ছাদ উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটি, গাছ ও Read More