আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাডার সিস্টেম ইরানের হামলায় ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, যুদ্ধের শুরুর দিনগুলোতেই জর্ডানে স্থাপিত প্রায় ৩০ কোটি ডলার মূল্যের এই রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এ ঘটনার ফলে জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারের উপপরিচালক রায়ান ব্রোবস্ট ব্লুমবার্গকে বলেন, থাড রাডারের ওপর ইরানের এই হামলা এখন পর্যন্ত তাদের সবচেয়ে সফল হামলাগুলোর Read More