সিলেটে ২৮ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ২৭ লাখ ৯৬ হাজার ১৬০ টাকার অবৈধ ভারতীয় মালামালসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ জালালাবাদ থানাধীন বাদাঘাট এলাকায় সিলেট কেন্দ্রীয় কারাগারের প্রবেশমুখের পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—১১ বস্তা ভারতীয় শাড়ি, ১৪ বস্তা ভারতীয় Clope-G Cream, ৮৮ প্যাকেট Tim Tim Baby Eyewear চশমা, ৬০ Read More