সিলেটে আগুনে পুড়লো বসতঘর,৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে ভাতালিয়া এলাকার ৮ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তালতলা ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে Read More