সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট হয়ে আছে রাজধানীর মার্কেট শপিংমলগুলো। নতুন জামা কেনার পর এবার ক্রেতাদের নজর পড়েছে জুতার দিকে। তাই ব্র্যান্ডের দোকানগুলোতে বাড়ছে ভিড়। ছেলেদের পছন্দ পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং লোফার আর মেয়েরা খুঁজছে পছন্দের হাইহিল।শনিবার (৭ মার্চ) সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিংমলগুলো।নতুন পোশাক কেনা শেষে এবার ক্রেতাদের নজর রয়েছে একজোড়া নতুন জুতার দিকে। ফ্যাশন, আরাম আর ট্রেন্ডকে প্রাধান্য দিয়ে বাছাই করছেন কাঙ্ক্ষিত জুতা।পোশাকের সঙ্গে মিল রেখে মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে হাইহিল। আরামকে প্রাধান্য দিয়ে কেউ কেউ আবার খুঁজছেন ফ্ল্যাট স্যান্ডেলও।আরও পড়ুন: লাল শাড়ি পরে শপিংমলে বুবলীপাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে এবার ছেলেদের ক্ষেত্রে বেশি প্রাধান্য পাচ্ছে লোফার কিংবা হাফ সু।বিক্রেতারা বলছেন, রমজানের শুরু থেকেই ছিল চোখে পড়ার মতো ভিড়। ক্রেতাদের বাজেটের কথা চিন্তা করে নানা অফারও রেখেছে ব্র্যান্ডগুলো।চাঁদরাত পর্যন্ত বেচাকেনা চলবে বলে আশা ব্যবসায়ীদের।