ইফতারে রেশমি জিলাপি তৈরির সহজ রেসিপি

রমজানে রোজা রাখার পর রোজাদারদের অনেকেরই পছন্দের খাবারের মধ্যে থাকে রেশমি জিলাপির নাম। বাইরের জিলাপি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। তাই সুস্বাদু খাবারটি বাড়িতেই তৈরি করে নিতে পারেন।বাড়িতে জিলাপি দিয়ে তৈরি করতে ১ কাপ আটার প্রয়োজন হবে। এই ১ কাপ আটা দিয়েই আধা কেজি পরিমাণ জিলাপি তৈরি করা যাবে। জিলাপি তৈরির প্রয়োজনীয় উপকরণ: ১ কাপ আটা, ২ টেবিল সয়াবিন তেল, পরিমাণমতো লবণ, স্বাভাবিক তাপমাত্রার পানি, ১ চামচ ইনো। ইনো ব্যবহার করায় আলাদা করে বেকিং সোডা বা পাউডারের প্রয়োজন হবে না। জিলাপির ব্যাটার যেভাবে তৈরি করবেন: সব উপকরণ দিয়ে ধীরে ধীরে ১ কাপ পানি মিশিয়ে ভালো করে মিশ্রণটি নাড়তে থাকুন। ব্যাটার তৈরি হলে সসের টিউবে তা ঢুকিয়ে নিন। শিরা তৈরি: জিলাপির শিরা বানানোর জন্য তিন কাপ চিনির মধ্যে পাঁচ কাপ পানি দিন। ভালো করে মিশিয়ে এতে দারুচিনি ২ টুকরো, এলাচ ২টি ও এক চিমটি জর্দার রঙ দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিন চুলায়। ফুটে গেলে এর মধ্যে গোলাপজল দিন। কিছুটা ঘন হয়ে আসলে নামিয়ে নিন। আরও পড়ুন: ইফতারে স্টিক কাবাব তৈরির সহজ রেসিপি জিলাপি ভাজা: একটি সসপ্যানে তেল গরম হওয়ার পর মিশ্রণ দিয়ে জিলাপির আকার তৈরি করুন। কম আঁচে মচমচে করে বাদামি করে নিন। ভাজা জিলাপি দ্রুত চিনির শিরায় ১ মিনিট ডুবিয়ে রেখে তা অন্য পাত্রে আলাদা রাখুন। আরও পড়ুন: ইফতারে সহজেই তৈরি করুন মজাদার ছোলা চাট মিক্স মনে রাখবেন, জিলাপি গরম অবস্থাতেই শিরায় ডুবাতে হবে। তা না হলে জিলাপিতে কোনোভাবেই শিরা ঢুকবে না। এতে এর স্বাদ সম্পূর্ণ নষ্ট হবে।