খুলনায় ৫ বিদেশি অস্ত্র-গুলিসহ নারী আটক

খুলনায় ৫টি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ সুরাইয়া পারভিন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে ঢাকা সাতক্ষীরা রুটের নিজখামার এলাকায় মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শনিবার সকালে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও খুলনা মেট্রোপলিটন পুলিশ।আরও পড়ুন: খুলনায় শ্রমিক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যাসাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সুমি নামে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২ টি বিদেশি রিভলবার, ৩ টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি। এই অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিলো বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। আটক হওয়া সুমির নামে এর আগে মাদক মামলা রয়েছে।