দক্ষিণ আফ্রিকার দুই কিংবদন্তি ক্রিকেটার ডেল স্টেইন এবং এবি ডি ভিলিয়ার্স মনে করেন, ‘চোকার্স’ তকমাটা দক্ষিণ আফ্রিকার চেয়ে নিউজিল্যান্ডের সঙ্গেই বেশি মানায়, কারণ ইতিহাসে তারা আরও বেশি ফাইনালে গিয়েও শিরোপা জিততে পারেনি।আরও একবার আইসিসির টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। আগামী রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে কিউইদের রেকর্ড ভালো হলেও আইসিসি ট্রফি জেতার ক্ষেত্রে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে; তাদের ইতিহাস খুব একটা সুখকর নয়।যদিও বড় ম্যাচে ব্যর্থ হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকাকে প্রায়ই ‘চোকার্স’ বলা হয়, তবু প্রোটিয়াদের সাবেক পেসার ডেল স্টেইন মনে করেন এই তকমাটা আসলে নিউজিল্যান্ডের জন্যই বেশি মানানসই।ইউটিউবে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে আলোচনায় স্টেইন নিউজিল্যান্ডকে আহ্বান জানান ভারতকে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য । নইলে তিনি মজা করে বলেন, ‘চোকার্স’ তকমাটা আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ডের হাতে তুলে দেবেন। আরও পড়ুন: কালো ও লাল মাটির মিশ্রণে বিশ্বকাপ ফাইনালের পিচ, রান কেমন হবে?স্টেইন বলেন, ‘সত্যি বলতে গেলে সবাই দক্ষিণ আফ্রিকাকে চোকার্স বলে, কিন্তু আমি বলব নিউজিল্যান্ডও খুব বেশি বিশ্বকাপ জেতেনি। বরং তারা আমাদের চেয়ে বেশি ফাইনাল খেলেছে। তাই নিউজিল্যান্ডকে বলছি—দয়া করে এবার জিতো।’তিনি আরও বলেন, ‘নাহলে আমি আনুষ্ঠানিকভাবে সেই ‘চোকার্স’ কার্ডটা তোমাদের হাতে তুলে দেব। আমি নিউজিল্যান্ডকে ভালোবাসি, কিন্তু তারা ভারতকে হারাবে বলে মনে হয় না। ভারতকে হারাতে হলে ভারতের বড় ধরনের ভুল করতে হবে। এটা সম্ভব, কিন্তু আমি মনে করি না সেটা হবে।’২০০০ সালে আইসিসি নকআউট ট্রফি (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি) জয়ের পর থেকে নিউজিল্যান্ড মোট আটটি আইসিসি ফাইনালে উঠেছে, কিন্তু জিতেছে মাত্র একটি, আর সেটি ভারতকে হারিয়েই। উল্লেখ্য, ২০২১ সালে ভারতকে হারিয়েই প্রথমবার আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। DALE STEYN ON SOUTH AFRICA "CHOKERS" TAG.Dale Steyn said, "Everyone likes to call South Africa chokers. NZ haven't won many World Cups themselves, and they have been in more finals than we have. Please go on to win (2026). Otherwise, I am formally handing over chokers card… pic.twitter.com/cRQDQurq5s— Sam (@Cricsam01) March 7, 2026 এবি ডি ভিলিয়ার্স নিউজিল্যান্ডের যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা স্মরণ করেন। সেই ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ডি ভিলিয়ার্সের মতে, সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর মতো শক্তি নিউজিল্যান্ডের ছিল না। তার বিশ্বাস, সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে না হারলে দক্ষিণ আফ্রিকাই অস্ট্রেলিয়াকে ফাইনালে হারাতে পারত। আরও পড়ুন: ফর্মহীন বাটলারকে যে পরামর্শ দিলেন হার্মিসনতিনি বলেন, ‘আমি সেই কারণে নিউজিল্যান্ডকে একটু ঘৃণা করি। ২০১৫ সালে তারা কখনোই অস্ট্রেলিয়াকে ফাইনালে হারাতে পারত না। আমার মনে হয় অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারাতে পারত একমাত্র দক্ষিণ আফ্রিকা।’তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডকে একজন খেলাধুলাপ্রিয় জাতি হিসেবে আমি অনেক সম্মান করি। কিন্তু ডেল, যদি তারা এবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে যায়, তাহলে আমাদের দুজনকেই অনেক সমালোচনার মুখে পড়তে হবে।’