হরমুজ প্রণালিতে তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা চালাল ইরান

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালী দিয়ে যাওয়া উপসাগরে একটি তেল ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। টেলিগ্রামে শেয়ার করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইমা’ নামে একটি তেল ট্যাংকারে ড্রোন হামলা চালানো হয়েছে, কারণ আইআরজিসি নৌবাহিনী প্রণালী দিয়ে ‘যান চলাচল নিষিদ্ধ’ সম্পর্কে বারবার সতর্কীকরণ জারি করেছিল। আইআরজিসি আরও জানায়, তারা ‘শত্রু দেশগুলোর সাথে মিত্রতা রাখছে’ এমন দেশগুলোর তেল ট্যাংকার এবং বাণিজ্যিক জাহাজগুলোকে এই প্রণালী দিয়ে যেতে দিচ্ছে না। আরও পড়ুন:জর্ডানে যুক্তরাষ্ট্রের থাড রাডার ব্যবস্থা ধ্বংস করলো ইরানহরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এবং বিশ্বের তেল ও গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ এর মধ্য দিয়ে যায়। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে, ইরানি সরকার এই সপ্তাহের শুরুতে হুমকি দিয়েছে যে, যে কোনো জাহাজ যাতায়াতের চেষ্টা করলে জ্বালিয়ে দেয়া হবে।মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পরে বলেছিলেন যে ‘প্রয়োজনে’ মার্কিন নৌবাহিনী এই পথ দিয়ে জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে।  এদিকে, তাসনিম নিউজের খবরে বলা হয়, শনিবার সকালে হরমুজ প্রণালীতে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করার পর একটি তেল ট্যাংকারে একটি আত্মঘাতী ড্রোন হামলা চালায়। আইআরজিসির জনসংযোগ অফিস ৭ মার্চ ঘোষণা করে যে, হরমুজ প্রণালীতে চলাচলের নিষেধাজ্ঞা এবং অনিরাপদ পরিস্থিতি সম্পর্কে আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কবার্তা উপেক্ষা করার কারণে প্রিমা নামের একটি তেল ট্যাংকারে ড্রোনের আঘাত হানে। আরও পড়ুন:হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর ‘অপেক্ষায়’ আইআরজিসি! ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নৃশংস সামরিক আগ্রাসন এবং ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরাইলি যৌথ সন্ত্রাসী হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শহীদ হওয়ার পর টানা অষ্টম দিনের মতো কৌশলগত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: বিবিসি