হ্যামস্ট্রিং চোটে বিপাকে পড়ে মাদ্রিদে যাচ্ছেন রোনালদো

সৌদি ক্লাব আল-নাসরের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক হ্যামস্ট্রিং চোট প্রথমে যতটা হালকা মনে হয়েছিল, বাস্তবে তা তার চেয়ে বেশি গুরুতর। এ কথা নিশ্চিত করেছেন দলের কোচ হোর্হে হেসুস।