ভয়ঙ্কর রুপে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার নিয়ে হাজির রণবীর

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা “ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ”–এর ট্রেলার অবশেষে প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিচালক আদিত্য ধরের সিনেমাটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।সিনেমাটির ট্রেলারে দেখা যায়, প্রথম পর্বের রেশ ধরে এবার আরও ভয়ঙ্কর রূপে পর্দায় হাজির হচ্ছেন রণবীর সিং। সিনেমায় তার অভিনীত চরিত্র ‘জসকিরত সিং রঙ্গি’ কীভাবে দুর্ধর্ষ ‘হামজা’ হয়ে উঠল, সেই বিবর্তনের গল্পই এবারের মূল উপজীব্য।আগের পর্বে অক্ষয় খান্না অভিনীত রহমান বালোচ চরিত্রটি হত্যার পর এবার লিয়ারি অঞ্চলে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তারের লড়াইয়ে নামবেন রণবীর। ট্রেলার জুড়ে তার মারমুখী উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। আরও পড়ুন: যে কারণে পেছালো ‘টক্সিক’ মুক্তির তারিখসিনেমাটিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীর মতো পরিচিত মুখরা। ট্রেলারে আবহসংগীতের ব্যবহারও বেশ প্রশংসিত হচ্ছে। নিজের সামাজিক মাধ্যমে ট্রেলারটি শেয়ার করে রণবীর সিং লিখেছেন, বলেছিলাম না, এবার বিষয়টা ব্যক্তিগত। যা থেকে সিনেমাটির গল্পে ব্যক্তিগত প্রতিশোধের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। আরও পড়ুন: মায়ের শেষ সিনেমার সিক্যুয়েলে খুশি কাপুরউল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম সিনেমা ‘ধুরন্ধর’। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেলেও গল্পের প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে সব বিতর্ক ছাপিয়ে সিনেমাটি ১ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করে নতুন রেকর্ড গড়ে।