মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জাসপ্রিত বুমরাহ অসাধারণ বোলিংয়ের জন্য প্রশংসায় ভাসছেন। বুমরাহ'র করা শেষ ওভারেই মূলত ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে পড়ে।এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের বিশাল সংগ্রহ গড়ে। এই ইনিংসে সাঞ্জু স্যামসন মাত্র ৪২ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।জবাবে ইংল্যান্ডও দারুণ জবাব দিচ্ছিল। বিশেষ করে জ্যাকব বেথেল মাত্র ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেন। ২০২২ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড চারদিকে শট খেলে দ্রুত রান তুলছিল।তবে ম্যাচের মোড় ঘুরে যায় বুমরাহর করা ১৮তম ওভারে। সেই গুরুত্বপূর্ণ ওভারে তিনি মাত্র ৬ রান দেন এবং ইংল্যান্ডের আক্রমণাত্মক রান তোলার গতি থামিয়ে দেন। এতে ইংল্যান্ডের আত্মবিশ্বাস কমে যায় এবং শেষ পর্যন্ত তারা ৭ রানে হেরে যায়।আরও পড়ুন: ভারতীয় দলে বুমরাহ যেন ‘আলাদিনের প্রদীপের দৈত্য’: ডু প্লেসিভারত ফাইনালে ওঠার পর সাবেক ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড এবং স্টিভেন ফিন বুমরাহকে সর্বকালের সেরা বোলার বলে প্রশংসা করেছেন। তাদের মতে, তিনি কিংবদন্তি ম্যালকম মার্শাল, রিচার্ড হ্যাডলি এবং কার্টলি অ্যামব্রোসের চেয়েও এগিয়ে।স্টিভেন ফিন একটি পডকাস্টে বলেন, 'অন্যান্য সবাই মানুষ, কেউ ভালো বোলার, কেউ দুর্দান্ত বোলার। কিন্তু জাসপ্রিত বুমরাহ আলাদা স্তরে আছে। আমি প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ককেও এর মধ্যে ধরছি। আমার মতে, বর্তমানে পৃথিবীর অন্য যেকোনো বোলারের চেয়ে সে অন্য এক গ্রহের মতো আলাদা। এমনকি তাকে সর্বকালের সেরা ফাস্ট বোলার বলার পক্ষে শক্ত যুক্তিও দেওয়া যায়।'ফিন আরও বলেন, তিনি বুমরাহর শ্রেষ্ঠত্ব নিয়ে একটি নিবন্ধ লিখেছিলেন, যেখানে কিছু ভক্ত সমালোচনা করে বলেন যে ম্যালকম মার্শাল অনেক বেশি ভালো ছিলেন।এর জবাবে স্টুয়ার্ট ব্রড নিজের মতামত দিয়ে বুমরাহকে সমর্থন করেন এবং বলেন তিনি ব্যক্তিগতভাবে দেখা সেরা বোলার। আরও পড়ুন: ভারতকে হারাতে না পারলে ‘চোকার্স’ তকমা নিউজিল্যান্ডকে দেবেন স্টেইনব্রড বলেন, 'ম্যালকম মার্শাল, রিচার্ড হ্যাডলি, কার্টলি অ্যামব্রোস, গ্লেন ম্যাকগ্রা—এরা সবাই কিংবদন্তি। কিন্তু তুলনা করা কঠিন, কারণ আমরা কখনও ম্যালকম মার্শালকে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এমন পরিস্থিতিতে বল করতে দেখিনি, যখন বল চারদিকে উড়ছে। আমি তোমার লেখার দিকেই ঝুঁকব, কারণ বুমরাহর সেই স্পেলটি লাইভে আমার দেখা সেরা স্পেল।'আগামী রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।