আজকের ইফতার ও সেহরির সময়সূচি

চলছে সিয়াম সাধনার মাস। এ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। রমজানে মুমিনরা পুরো মাস রোজা রাখেন। সব ধরনের গুনাহ ও অপরাধ থেকে দূরে থাকেন।শনিবার (৭ মার্চ) পবিত্র রমজান মাসের ১৭ তারিখ। রমজানে সেহরি ও ইফতারের সময় জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেহরি ও ইফতারের সময়সূচি আগে থেকে ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন। আরও পড়ুন: ঢাকার ইফতার ও সেহরির সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, শনিবার ইফতারের সময় ৬টা ৬ মিনিট। এ ছাড়া রোববার সেহরির শেষ সময় রাত ৪টা ৫৮ মিনিটে। ফজর নামাজের আজান ৫টা ০১ মিনিটে। এ সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য।  ইসলামিক ফাউন্ডেশন এ বছর ৬৪ জেলার জন্য পৃথক সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।