রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই শরীরের ক্লান্তি দূর করতে ফলের শরবত পান করেন। তবে পুষ্টিবিদরা বলছেন, সবার জন্য চিনি মেশানো শরবত উপকারী নয়। কিছু বিশেষ শারীরিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ইফতারে এই ধরনের পানীয় এড়িয়ে চলাই ভালো।১. ডায়াবেটিস রোগীরা: যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য চিনি মেশানো জুস বেশ ঝুঁকিপূর্ণ। এতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।২. ওজন কমাতে চান যারা: চিনি মেশানো জুসে ক্যালরি বেশি থাকে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য এটি অপ্রয়োজনীয় ক্যালরি বাড়াতে পারে। আরও পড়ুন: তোকমা দানার উপকারিতা জানেন?৩. গ্যাস্ট্রিক বা হজমের সমস্যায় ভোগা ব্যক্তি: অতিরিক্ত চিনি অনেক সময় গ্যাস্ট্রিক ও হজমের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। ফলে ইফতারের পর অস্বস্তি, পেট ফাঁপা বা অম্লতার সমস্যা দেখা দিতে পারে। ৪. হৃদরোগের ঝুঁকিতে থাকা মানুষ: বেশি চিনি খেলে দীর্ঘমেয়াদে ওজন বাড়া, উচ্চ রক্তচাপসহ নানা সমস্যা হতে পারে, যা হৃদ্স্বাস্থ্যের জন্য ভালো নয়। আরও পড়ুন: প্রতিদিন ইফতারে জিলাপি খেলে কী ঘটে শরীরে?কী করবেন?ইফতারে চিনি মেশানো জুসের বদলে প্রাকৃতিক ফলের জুস, ডাবের পানি, লেবুর শরবত বা শুধু ফল খাওয়াই ভালো। এতে শরীর প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও পানি পায়, আবার অতিরিক্ত চিনি গ্রহণের ঝুঁকিও থাকে না।