দক্ষিণ আফ্রিকার নিউজিল্যান্ড সফরের দলে এক পরিবর্তন

নিউজিল্যান্ড সফরের জন্য গত ২১ ফেব্রুয়ারি ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সেই দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা ইথান বোশ। বোশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটি ওয়ানডে খেলেছেন।তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকা দলে নিয়েছে উইয়ান মুল্ডারকে। এই অলরাউন্ডার জাতীয় দলের হয়ে ১১টি টি-টোয়েন্টি খেলেছেন, সবশেষটি ২০২৪ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আগামীকাল বহরের একটি অংশের সঙ্গে নিউজিল্যান্ডে উড়াল দেবেন তিনি।পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এইডেন মার্করাম না থাকায় এই সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন মহারাজ। ১৫ মার্চ থেকে শুরু হবে সিরিজ, শেষ হবে ২৫ মার্চ। সেই সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে আইপিএল। মার্করাম, ডেভিড মিলার, রাবাদা, রিকেলটন, ডি ককের মতো ক্রিকেটাররা খেলবেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে। যে কারণে আইপিএলে তাকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটারকে রাখা হয়েছে স্কোয়াডে। কনোর ইস্টারহুইজেনের সঙ্গে দলে সুযোগ পেয়েছেন ডিয়ান ফরেস্টার, জর্ডান হারম্যান, ইথান বশ ও এনকোবানি মোকিনা। স্কোয়াডে থাকা জর্ডান হারম্যান আরেক ক্রিকেটার রুবিন হারম্যানের ভাই। অন্যদিকে ইথান বশ হচ্ছেন কর্বিন বশের ছোট ভাই।আরও পড়ুন: ভারতে আটকে পড়া তিন দলের জন্য বিশেষ ব্যবস্থা আইসিসিরএসএ টোয়েন্টির গত আসরে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মোকিনা। পার্ল র‌য়্যালসের হয়ে তিনি নিয়েছিলেন ১৩ উইকেট। বিশ্বকাপ দলে না থাকা ওটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েতজে ও টনি ডি জর্জিকেও রাখা হয়েছে নিউজিল্যান্ড সফরে।দক্ষিণ আফ্রিকার স্কোয়াডকেশভ মহারাজ (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, উইয়ান মুল্ডার, জেরাল্ড কোয়েতজি, টনি ডি জর্জি, কনোর ইস্টারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারম্যান, রুবিন হারম্যান, এনকোবানি মোকিনা, জর্জ লিন্ডে, আন্দিলে সিমিলানে, লুথো সিপমলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।