ইবিতে সহকারী অধ্যাপক হত্যার ঘটনায় দুই শিক্ষকসহ ৩ জন বরখাস্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় তিন জনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ সূত্রে, গত ০৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা-এর হত্যাকাণ্ডে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে তাদের নাম থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবন ধারন ভাতা প্রাপ্ত হবেন। আরও পড়ুন: নেত্রকোনায় বরখাস্ত হওয়া চেয়ারম্যান বহাল, ইউএনও বদলি এ ঘটনায় বরখাস্ত কৃতরা হলেন, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং উম্মূল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, হত্যা মামলায় তাদের নাম উল্লেখ থাকায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এই ঘটনা তদন্ত করার জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।