ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আল ইসলাম (৪০) ও সবুজ (২৫)। তাদের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাহয়। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন এর মাঝিগাছা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে দু'জনকে কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। একই সময়ে ওই ইউনিয়নের মধ্যপাড়ায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। ওইস্থানে কাউকে পাওয়া যায়নি। আরও পড়ুন: নেত্রকোনায় তিন বালু ব্যবসায়ীকে কারাদণ্ড অপরদিকে আখাউড়া দক্ষিন ইউনিয়নের হীরাপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার একটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।