ইবিতে শিক্ষক হত্যা: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বহিষ্কার, তদন্ত কমিটি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িকবরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে।