ভারতের জালে জাপানের ১১ গোল

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে গোলবন্যায় ভাসিয়েছে জাপান। অস্টেলিয়ার পার্থে শনিবার (৭ মার্চ) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মেয়েদের জনপ্রতি একটি করে গোল দিয়েছে জাপানের মেয়েরা। আগের ম্যাচে ভারত হেরেছিল ২-১ গোলে, আর জাপানের কাছে তারা হেরেছে ১১-০ গোলে। দুই ম্যাচে মোট ১৩ গোল হজম করলো ভারত।র‌্যাঙ্কিংয়ে বিস্তর ফারাক, জাপানের অবস্থান ৮ নম্বরে আর ভারতের ৬৭তম। অন্যদিকে বাংলাদেশের র‌্যাঙ্কিং ১১২তম। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। এশিয়ান কাপে সবচেয়ে সফল দল চীন বিশ্বকাপের ফাইনালেও খেলেছে। আর সেই দলের বিপক্ষে বাংলাদেশ লড়াই করলো চোখে চোখ রেখে, হেরেছে মাত্র ২-০ গোলে। পরের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে। তাদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৫-০ গোলে। তবে বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে ভারত, কিন্তু র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে তারা। কেননা, যেখানে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বর দলের বিপক্ষে ৫ গোল হজম করে বাংলাদেশ, সেখানে ৮ নম্বরে থাকা দলের বিপক্ষে ১১ গোল হজম করেছে ভারত। আরও পড়ুন: নেইমারের বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক রাঁধুনি