আওয়ামী লীগের ভূত বিএনপির ঘাড়ে বসার চেষ্টা করছে: মামুনুল হক

আওয়ামী লীগের ভূত বিএনপির ঘাড়ে বসার চেষ্টা করছে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মামুনুল হক বলেছেন, সেটি হলে পরিণতিও একই রকম হবে।শনিবার (৭ মার্চ) রাজধানীর কাকরাইলে একটি হোটেলে দলটির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, নির্বাচনের পর মানুষ যে স্বস্তিতে থাকার কথা তা জনমনে নেই। আওয়ামী লীগের ভূত বিএনপির ঘাড়ে বসার চেষ্টা করছে। সেটি হলে পরিণতিও একই রকম হবে। আরও পড়ুন: ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ তার মতে, জুলাই সনদ বাস্তবায়নে ৭০ শতাংশ মানুষের রায়কে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ক্ষমতা পরিচালনা করা যায় না। জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প কোনো কিছু বাংলাদেশ হতে পারে না বলেও মন্তব্য করেন মামুনুল হক। আরও পড়ুন: বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল মাহফিলে আলেম-উলামা, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও কূটনীতিকরা অংশ নেন।