খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের বড়কোণা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮)। তিনি পানছড়ির মরাটিলা পদ্মিনীগ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে। গণমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ইউপিডিএফের প্রচার বিভাগের মুখপাত্র নিরন চাকমা। বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ)-কে দায়ি করা হয়। আরও পড়ুন: ৩৫ কোটি টাকার প্রকল্প, ৭ বছরেও অসম্পূর্ণ খাগড়াছড়ি হাসপাতাল, ৮ লাখ মানুষের ভোগান্তি তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানান ঘটনার সত্যতা সম্পর্কে কিছু জানানো হয়নি।