পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে জরুরি খরচ বহনের সামর্থ্য থাকতে হবে: মা‌র্কিন দূতাবাস

মার্কিন যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ‌্য হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।শ‌নিবার (৭ মার্চ) ঢাকার মা‌র্কিন দূতাবাস ভ্রমণসংক্রান্ত এক বার্তায় এ তথ‌্য জানানো হ‌য়ে‌ছে। মা‌র্কিন দূতাবা‌সের বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময়, নিশ্চিত করুন যে, ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে কিনা। আরও পড়ুন: ভিসা ও গ্রিন কার্ডের প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়াল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রে দ্রুত ভিসা বা গ্রিন কার্ড পেতে চাইলে এখন থেকে বেশি খরচ গুনতে হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (ইউএসসিআইএস) ১ মার্চ থেকে প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়ানোর নতুন নিয়ম কার্যকর করেছে।