নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় বেসরকারি সংবাদমাধ্যম ‘সময় টেলিভিশন’ (সময় মিডিয়া লি.)। মোশন গ্রাফিক্স ডিজাইনার নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন।পদবি : মোশন গ্রাফিক্স ডিজাইনারডিপার্টমেন্ট: গ্রাফিক্সকাজের ধরন: ফুলটাইমবেতন: আলোচনা সাপেক্ষেকর্মস্থল : ঢাকা দায়িত্বসমূহ: ১. সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্মের জন্য নির্দেশনা অনুযায়ী ডিজিটাল কনটেন্ট তৈরি করা ।২. এডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা থাকতে হবে। ৩. ‘আফটার ইফেক্টস’ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।৪. ইনফোগ্রাফিক বা এক্সপ্লেইনার ভিডিও বানানোর অভিজ্ঞতা থাকতে হবে।৫. স্ক্রিপ্ট/ভয়েস ওভার অনুযায়ী ভিডিও তে ইনফরমেশান অথবা 2D এ্যানিমেটেড ইনফরমেটিক সিন, টেক্সট এনিমেশন তৈরি করতে হবে। আরও পড়ুন: সংবাদ উপস্থাপক নেবে সময় টিভিঅন্যান্য প্রয়োজনীয়তা: ১. সৃজনশীল কাজের মনমানসিকতা।২. প্রগতিশীল, উদ্যমী ও পরিশ্রমী হতে হবে ।৩. প্রতিকূল পরিস্থিতিতে চাপ নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে ।৪. রুচিশীল কাজ করার মানসিকতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / সমমান পাস হতে হবে ।অভিজ্ঞতা: ১. মোশন গ্রাফিক্স ডিজাইনিং এ কমপক্ষে ১ বছরের প্রফেশনাল অফিজ্ঞতা থাকতে হবে।২. ডিজিটাল মার্কেটিং এ্যাজেন্সিতে কাজ করার অভিজ্ঞা থাকলে প্রাধান্য দেওয়া হবে।৩. টেমপ্লেট/মকআপ ব্যবহার না করে শুরু থেকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য সুযোগ-সুবিধা: • উৎসব বোনাস: ৩টি (প্রতিটি বোনাস সর্বমোট বেতনের ৯০%)• বার্ষিক বেতন বৃদ্ধি• কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস এবং ডিনার• মোবাইল বিল• প্রভিডেন্ট ফান্ড• গ্র্যাচুইটি• অর্জিত ছুটির নগদায়নআবেদনের নিয়মাবলি: আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখের এর মধ্যে নিম্নে প্রদত্ত লিঙ্কে ফর্ম পূরণ ও জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।আবেদনের লিঙ্ক: https://tinyurl.com/gdmotion15thmarch26