বৈশাখী নিউজ ডেস্ক: হযরত রকীব শাহ্ (র.)-এর তিনদিনব্যাপী ৬০তম উরশ শরীফ আগামী ২৪ মার্চ শুরু হবে। সিলেট শহরের কাজীটুলায় হযরত রকীব শাহ্ (র.)-এর মাজারে আগামী ১০, ১১ ও ১২ চৈত্র (২৪, ২৫ ও ২৬ মার্চ) মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উরশ শরীফের অনুষ্ঠানমালায় রয়েছে- কোরানখানি, মিলাদ মাহফিল, জিকির, হামদ-নাত ও সামা মাহফিল। এছাড়া প্রতিদিন বাদ এশা “রকীব শাহের জীবন ও সাহিত্য” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতি বছর এই উরশ শরীফ ১৬, ১৭ ও ১৮ ফাল্গুন অনুষ্ঠিত হলেও এ বছর পবিত্র রমজান মাসের কারণে উরশ শরীফের তারিখ পরিবর্তন করা হয়েছে। Read More