সরকারকে দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

জুলাই গণ-অভ্যুথানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে স্মরণ করে বর্তমান সরকারকে দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শনিবার (৭ মার্চ) সীমান্ত স্কয়ারে বিজিবির ব্যাঙ্কুয়েট হলে পুসাবের (প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালাইয়েন্স অব বাংলাদেশ) ইফতার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আরও পড়ুন: নারী ও শিশু নির্যাতন রোধে বিচারব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ এনসিপি নেতাদের এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, মৌলিক সংস্কার ও পরিবর্তনের জন্য এ দেশের আপামর জনতাসহ শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছে। কিন্তু বর্তমান সরকার সেই সংস্কারকে ইনিয়েবিনিয়ে দীর্ঘায়িত করছে। সরকার যদি সংস্কার না করে তবে আমরা সেই সংস্কার বাস্তবায়ন করে ছাড়বো। জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের বিচার প্রক্রিয়ায় সাহায্য না করা ও শেখ হাসিনার রায় কার্যকরে ভূমিকা না নিয়ে আওয়ামী লীগের অফিস খুলে দেয়া হচ্ছে এমন অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এটি দেশের জনগণের সঙ্গে প্রতারণা। আরও পড়ুন: রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম এনসিপির এ নেতা বলেন, ‘শেখ হাসিনা আমাদের ওপর গুলি করে আহত করেছেন। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকরে ভূমিকা না নিয়ে আওয়ামী লীগের অফিস খুলে দেয়া হচ্ছে। এটা জনগণের সঙ্গে প্রতারণা৷ সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দিয়ে জনগণের সঙ্গে তামাশা করলে তার জবাব আমরা দেব।’