বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে একদিনে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারী, মাদকসেবী, সন্দেহজনক ও চোরাচালানকারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৭ মার্চ) বিকেলে মহানগর পুলিশের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত পৃথক ও বিশেষ অভিযানে মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন ছিনতাইকারী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসহ ১০ জন, মাকদসেবী ৫ জন, অবৈধ ভারতীয় মালামাল চোরাচালানে অভিযুক্ত ২৬ জন রয়েছেন। Read More