কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ভারত, তুরস্ক, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন।এ ছাড়াও জাতিসংঘ (ইউএনডিপি, ইউনিসেফ, ইউএনএইচসিআর), আইওএম এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। আরও পড়ুন: সদকাতুল ফিতরের পরিমাণ, আদায়ের নিয়ম ও বিধানসভাপতির বক্তব্যে ডা. শফিকুর রহমান উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একটি ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়।তিনি আশা প্রকাশ করেন, মানবিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক অবস্থানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।রমজানের শিক্ষা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, সংযম ও সহমর্মিতা ধারণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।