বর্তমান আন্তর্জাতিক বৈরি পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে একটি কনভেনশন হলে গণসংহতি আন্দোলন জেলা ও মহানগর শাখা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নানামুখী কাজ করছে।’ বর্তমান বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে দেশে জ্বালালি তেল আমদানি-রফতানিসহ নানা খাতে নতুন করে চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এসব সংকট মোবাকেলায় সবার ধৈর্য্য ও ঐক্যের প্রয়োজন। গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নিতে হলে সরকার ও বিরোধী দলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান আন্তর্জাতিক বৈরি পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আরও পড়ুন: জোনায়েদ সাকির নেতৃত্বে ‘মশাল মিছিল’ ইভেন্ট, যা জানাল অর্থ মন্ত্রণালয় এছাড়া দেশের ব্যাংক ব্যবস্থাপনার বিপর্যয় রোধ, অর্থনীতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও কৃষি ঋণ মওকুফ সহ নানা প্রতিশ্রুতিগুলো ইতিমধ্যে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। আরও পড়ুন: রাজনৈতিক মিত্র হলেও ব্যক্তিস্বার্থে ব্যস্ত থাকলে সমালোচনা হবে: জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ইস লামী আন্দোলন বাংলাদেশ এর মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাহিদসহ স্থানীয় বিএনপি ও ১০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।