মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লছনায় মারুফ এন্টার প্রাইজ নামক এক পেট্রোল ও ডিজেল বিক্রেতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মারুফ এন্টারপ্রাইজসহ আশপাশের তিনটি দোকান ভস্মীভূত হয়েছে।শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা মো. সুলেমান জানান, শনিবার (৭ মার্চ) ইফতারের আগ মুহূর্তেই আকস্মিকভাবে মারুফ এন্টারপ্রাইজ অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়। এতে স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টা খানিক সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে মারুফ এন্টারপ্রাইজসহ পাশাপাশি তিনটি দোকান ভস্মীভূত হয়। আরও পড়ুন: কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু তবে ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত জানাতে পারেনি।