ভোলায় সরকারি আইন অমান্য করে ইট তৈরি করায় দুটি ভাটায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুরে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। এর মধ্যে ভোলার ইলিশা ইউনিয়নের পশ্চিম পাঙ্গাসিয়া এলাকার মেসার্স রিয়াদ ব্রিকস ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ও ভেলুমিয়ার বাঘমারার মেসার্স ভোলা ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, দুপুরের পরিবেশ অধিদপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেট দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমতি বিহীন কৃষি জমি থেকে মাটি কেটে ইট তৈরি করায় মেসার্স রিয়াদ ব্রিকস ও লাইসেন্স বিহীন ও কৃষি জমি থেকে মাটি কাটায় দুই ইট ভাটার দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান এবং মো. জুলফিকার রহমান। জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস