দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ শনিবার (৭ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।ইরানে আজ কঠোর আঘাত হানা হবে, হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে আবারও হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানে আজ আরও ‘কঠোর আঘাত হানা হবে’। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ শনিবার (৭ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা বলেন তিনি। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে: জ্বালানিমন্ত্রী জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এবং তেলের কোনো অভাব নেই পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ট্রাম্পের ‘কঠোর হামলা’র হুমকির জবাবে যা বললেন ইরানি কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরান হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে। এমনটাই জানিয়েছেন ইরানের একজন সিনিয়র কর্মকর্তা। খবর সিএনএনের। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদনের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা বাতিল করার ঘোষণা দিয়েছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। জর্ডানে যুক্তরাষ্ট্রের থাড রাডার ব্যবস্থা ধ্বংস করলো ইরান জর্ডানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করে দিয়েছে ইরান। প্রায় ৩০ কোটি ডলার মূল্যের এই রাডারটি ধ্বংস হওয়ায় ভবিষ্যতে ওই অঞ্চলে সম্ভাব্য হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। এক মার্কিন কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। খবর সিএনএনের। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের আগে হরমুজ প্রণালি ও ওমান উপসাগর পেরিয়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। প্রণালি বন্ধ ঘোষণার আগেই এসব জাহাজ এ পথ অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।