প্রথমার্ধের শেষ দিকে লিড নেয় আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ম্যান্সফিল্ড টাউন। ম্যাচের ৬৬ মিনিটে আর্সেনালকে আবারও লিড এনে দেন এবেরেচি এজে। সেই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। শনিবার (৭ মার্চ) এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যান্সফিল্ড টাউনকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের দল ম্যান্সফিল্ড টাউনের মাঠে ননি মাদুয়েকের গোলে ৪১ মিনিটে লিড নেয় আর্সেনাল। ডি-বক্সে ঢুকে সতীর্থের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে ক্রসবার ঘেঁষে বল জালে জড়ান মাদুয়েকে। আরও পড়ুন: জাপানের কাছে ১১ গোল হজম করল ভারত দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ম্যান্সফিল্ড। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল ধরে একজনকে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান উইল ইভান্স। ৬৪তম মিনিটে গাব্রিয়েল জেসুসের স্লাইড শট গোললাইনে প্রতিহত হয়। এর মিনিট দুয়েক পর ডি-বক্সের মুখে দুজনের বাধা সামলে জোরাল শটে আর্সেনালকে আবার এগিয়ে নেন কাই হাভার্টজের বদলি নামা এবেরেচি এজে। এরপরই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যান্সফিল্ড টাউন। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত লড়াই সমানতালে লড়াই করে দলটি। বেশ কয়েকবার ভীতি ছড়ালেও আর জালের দেখা পায়নি ম্যান্সফিল্ড। আরও পড়ুন: নেইমারের বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক রাঁধুনি প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থান থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫১। সমান পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাস্টন ভিলা। আর পাঁচে থাকা চেলসির পয়েন্ট ৪৮। অন্যদিকে পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার (১১ মার্চ) লেভারকুজেনের বিপক্ষে মাঠে নামবে মিকেল আর্তেতার দল।