চার ড্রয়ের পর আবারও হারের মুখ দেখলো মোহামেডান

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে এবার ফর্টিস এফসির কাছে হোঁচট খেয়েছে সাদাকালো জার্সিধারীরা। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার (৭ মার্চ) মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে ফর্টিস। প্রায় আধঘণ্টা সময় একজন কম নিয়ে খেলেও সাদাকালোদের হারিয়ে দিলো তারা।ম্যাচে জোড়া গোল করে ফর্টিসকে চালকের আসনে বসান ইসা জালো। এরপর মোজাফ্ফর মোজাফ্ফরভের পেনাল্টি গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায় মোহামেডান। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারল না সাদাকালো জার্সিধারীরা।  আরও পড়ুন: এজে-মাদুয়েকের গোলে ম্যান্সফিল্ডকে হারাল আর্সেনাল ম্যাচের ২০তম মিনিটে ইসা জালোর গোলে লিড নেয় ফর্টিস। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড। ৬৪তম মিনিটে বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন নিঝুম সাজেদ।  উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভ সফল স্পট কিকে মোহামেডানকে ম্যাচে ফেরার উপলক্ষ্য এনে দেন। কিন্তু বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি সাদাকালো জার্সিধারীরা। আর তাতে টানা চার ড্রয়ের পর হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় মোহামেডানকে।  আরও পড়ুন: জাপানের কাছে ১১ গোল হজম করল ভারত গত বছরের ২৭ সেপ্টেম্বর লিগ শুরুর দিনই আগেরবারের চ্যাম্পিয়নকে চমকে দিয়েছিল ফর্টিস। সে ম্যাচে ২-০ গোলে জিতেছিল ফর্টিস।  ১০ ম্যাচে মোহামেডানের এটি চতুর্থ হার। দুই জয় ও চার ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে তারা তারা। অন্যদিকে ১০ ম্যাচে বসুন্ধরা কিংসের সমান ২১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুই নম্বরে আছে ফর্টিস।