রাজশাহীতে ‘ইমাম নিয়োগ নিয়ে’ সংঘর্ষে জামায়াত কর্মী নিহত

রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজ পড়ানোর জন্য মাঠে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।শনিবার রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ দিকে এ ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদের তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ছিলো। আলোচনা সভায় স্থানীয় জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সেখানে উভয়পক্ষ নিজেদের পছন্দের লোককে নিয়োগ দেয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা নিহতএ দিকে এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ অবরোধ করে রেখেছেন। এছাড়া একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন।নিহত আলাউদ্দিন জামায়াতের কর্মী বলে নিশ্চিত করেছেন জামায়াতের মোহনপুর জামায়াতের উপজেলা আমির আব্দুল আওয়াল।এ দিকে এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ অবরোধ করে রেখেছেন। এছাড়া একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন।আরও পড়ুন: জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভমোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, দুপক্ষের মধ্যে হাতাহাতির মধ্যে পড়ে ‘স্ট্রোক করে’ করে একজন মারা গেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ‘পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ঝামেলা মিটমাট করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন জামায়াতের কর্মী আলাহউদ্দিন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’