লক্ষ্মীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের পূর্ব টিওরী গ্রামের মোল্লা বাড়িতে ঘটনাটি ঘটলেও শনিবার (৭ মার্চ) সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জে উপজেলার পূর্ব টিওরি গ্রামের বিলে বর্ষার মৌসুমে পানি জমে থাকে। শুষ্ক মৌসুমে এ বিলের পানি স্থানীয়রা ব্যবহার করেন। ফসল উৎপাদনে আশপাশের কৃষি জমিতেও এখান থেকে পানি নেয়া হয়। মোল্লা বাড়ির দুপক্ষ মোহন মোল্লা ও রাসেলদের মধ্যে এ বিলের পানি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।আরও পড়ুন: নড়াইলে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোহন ও তার ভাই আব্দুল মজিদ, ভাবি শারমিন আক্তার, ভাতিজি সানজিদা আক্তার, শিশু সাফোয়ান আহত হন। এ ঘটনায় অপরপক্ষের রাসেলসহ তার স্বজন রাকিব হোসেন, রায়হান আহমেদ, আছমা আক্তার, কুলছুম বেগম, আবুল হোসেন ও বেলায়েত হোসেন বিল্লাল আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। মজিদ নামে একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘বিলের পানি ব্যবহার নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয়পক্ষকেই থানায় লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে কেউই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’