দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার কাজ করছে। আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার বরুহায় ব্যুরো ইনস্টিটিউট কনফারেন্স রুমে বিভাগীয় সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন। সোনালী ব্যাংক পিএলসি এই ইফতার মাহফিলের আয়োজন করে।প্রধানমন্ত্রীর দুর্নীতিকে জিরো টলারেন্সের মধ্যে রেখেছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই সরকারের যাত্রা কিন্তু খুব কম সময় হয়েছে। এর মধ্যে মাত্র কয়েকদিন ধরে আমরা কাজ করতে শুরু করেছি। এই সময়ের মধ্যে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেগুলো কিন্তু একে একে বাস্তবায়ন করতে পদক্ষেপ নিয়েছি।’সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিগত সরকারের সময় যেভাবে দুর্নীতি হয়েছে, তাতে দেশের অনেক ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছে। তবে সেই পরিস্থিতিতেও সোনালী ব্যাংক তার অবস্থান শক্তভাবে ধরে রাখতে পেরেছে। ব্যাংকের কর্মকর্তাদের কর্মদক্ষতা ও আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে।’আরও পড়ুন: জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকুতিনি আরও বলেন, ‘দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। সেই আস্থার মর্যাদা রেখে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা ও কর্মতৎপরতা দেশের মানুষের কাছে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ছাড়া তিনি সরকারি প্রটোকল গ্রহণ না করে সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন, যা মানুষের কাছে প্রশংসিত হয়েছে।’আরও পড়ুন: জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলনে জামালপুর জেনারেল ম্যানেজার অফিসের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শওকত আলী খান।এ ছাড়া ডেপুটি ম্যানেজার ইকবাল হোসেন ও রফিকুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ১০১টি শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।