যশোর শহরের জনবহুল সড়ক। সড়কের পাশেই একটি বাড়ির প্রাচীরের ওপরে রাখা হ্যান্ড মাইকে বাজছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। হঠাৎ করে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজতে দেখে সেখানে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। পরে পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হ্যান্ড মাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়।শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে যশোর শহরের চারখাম্বা এলাকায়। তবে কে, কীভাবে মাইকটি রেখেছে সেটি জানতে পারেনি পুলিশ।স্থানীয়রা জানান, যশোর শহরের ব্যস্ততম সড়ক চারখাম্বা মোড়। শনিবার রাতে ওই মোড়টি থেকে চৌরাস্তা যেতে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরীর বাড়ির প্রাচীরের ওপরে কে বা কারা সাদা ও নীল রঙের হ্যান্ড মাইক রেখে যায়। তাতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ভাষণটি বাজতে থাকে।আরও পড়ুন: মেহেরপুরে শেখ মুজিবের ‘৭ মার্চের ভাষণের ম্যুরাল’ ভাঙচুরএরপর থেকে উৎসুক জনতাকে মাইকের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। অনেকেই ভিডিও করতে দেখা গেছে। পরে কোতোয়ালি মডেল থানার পুলিশের সদস্যরা মাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি; চার খাম্বা মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজছে। পরে পুলিশ গিয়ে মাইকটি নিয়ে আসে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে; সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’