পাম্পে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত: দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

ঝিনাইদহে পেট্রলপাম্পে তেল নিতে এসে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহতের ঘটনায় তিনটি বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার (৭  মার্চ) রাত ৩টার দিকে শহরের আরাপপুর সৃজনী ফিলিং স্টেশনে কেন্দ্রীয় বাসটার্মিনালে দাঁড়িয়ে থাকা ওই বাসগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে বিক্ষুব্ধরা টার্মিনালে তিন বাসে আগুন দেন। এমন  সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তদন্ত শেষে দুষ্কৃতকারীদের শনাক্ত ও ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।এর আগে রাত ১টার দিকে নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর করেন।আরও পড়ুন: পাম্পে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীদের পিটুনিতে যুবক নিহতশনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে পেট্রলপাম্পে তেল নিতে এসে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে যুবক নিরব আহমেদ নিহত হন। এ ঘটনায় তেল পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ।নিহত নিরব আহমেদ কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।স্থানীয়রা জানান, শনিবার রাতে বোতলে তেল নিতে যান যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। যুবক নিরব হোসেন কিছুক্ষণ পরে আবারও তাজ ফিলিং স্টেশনে যান। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করেন ওই যুবক। এরপর পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে।আরও পড়ুন: পার্কিংয়ে থাকা ৩ মিনিবাসে আগুন, মালিকের অভিযোগ ষড়যন্ত্রসেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে র‌্যাব।নিহত নিরব আহমেদের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, আমার ভাই সাধাসিধে মানুষ। মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়। কিন্তু পাম্পের কর্মীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমার ভাইকে খুন করেছে। আমি হত্যাকাণ্ডের বিচার চাই।এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, ‘নিরব নামে এক যুবক পাম্পে তেল নিতে যান। এ সময় পাম্পের কর্মীরা বাকবিতণ্ডার জেরে ওই যুবককে পিটিয়ে আহত করে। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে। পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’